গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা বাতিল করতে উ.কোরিয়াকে সতর্ক করেছে দ.কোরিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা বাতিল করতে উ.কোরিয়াকে সতর্ক করেছে দ.কোরিয়া
সোমবার, ২০ নভেম্বর ২০২৩



গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা বাতিল করতে উ.কোরিয়াকে সতর্ক করেছে দ.কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সোমবার উত্তর কোরিয়াকে একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি অবিলম্বে বন্ধ করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। আর যদি তারা এ কাজ এগিয়ে নেয় তাহলে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে সিউল। খবর এএফপি’র।
চলতি বছর উত্তর কোরিয়া এনিয়ে তৃতীয়বারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। এরআগে দুইবার তারা এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়।
এ মাসের শুরুর দিকে সিউলের গোয়েন্দা সংস্থা জানায়, গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে পিয়ংইয়ংয়ের তৃতীয় প্রচেষ্টার প্রস্তুতি চূড়ান্ত ধাপে রয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক রোববার বলেন, এ সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে।
জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টর কাং হো-পিল বলেন, ‘অবিলম্বে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের বর্তমান প্রস্তুতি বন্ধ করতে আমরা উত্তর কোরিয়াকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের সতর্কতা সত্ত্বেও যদি উত্তর কোরিয়া সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এগিয়ে নেয় তাহলে আমাদের সামরিক বাহিনী দেশের জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

বাংলাদেশ সময়: ১৫:২০:৫০   ৩২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ