ফতুল্লায় জামাতের মিছিল, ধাওয়া দিয়ে ৭ কর্মী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় জামাতের মিছিল, ধাওয়া দিয়ে ৭ কর্মী গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



ফতুল্লায় জামাতের মিছিল, ধাওয়া দিয়ে ৭ কর্মী গ্রেপ্তার

ফতুল্লায় জামায়াতে ইসলামের মিছিলে ধাওয়া দিয়ে ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের সম্প্রতি করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম। তিনি বলেন, ‘আটককৃত ব্যক্তিরা প্রত্যেকে জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা মিছিল থেকে নাশকতার পরিকল্পনা করছিল। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিদের সম্প্রতি ফতুল্লা থানায় করা নাশকতার অভিযোগে করা এক মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মিছিল করে জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা। খবর পেয়ে ওই মিছিলে ধাওয়া দিয়ে সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার শহিদুল ইসলাম (৪২), একই উপজেলার মাসাব এলাকার দেলোয়ার হোসেন (৫২), কৈরাব এলাকার মো. রুবেল (৩৫), হাটাবো এলাকার ইমরান হোসেন (৩৬), গোলাকান্দাইলের ইউসুফ গাজী (৩৭), দড়িকান্দির শফিকুর রহমান বাচ্চু (৫২), আড়াইহাজার উপজেলার ফতেহপুরের দ্বীন ইসলাম (৩০)।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৫০   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ