ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩



ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নাটোরের বড়াইগ্রামের ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই বাস তিনটি সম্পূর্ণ পুড়ে যায়।

সোমবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জিএম ট্রাভেলসের বাস পার্কিং করে রাখা হয়। ভোরে দুর্বৃত্তরা তিনটি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের দৃষ্টিতে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি বাস পুড়ে যায়।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের টিম কাজ শুরু করেছে। দ্রুত সময়ের ভেতর তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০:১১:৪১   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
থানার লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার
নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
গণভোট: সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও পথসভা
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে : তথ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ
বিজ্ঞান চর্চায় জোর দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ