এবার বুঝছি কেন ওকে বাদশা বলে সবাই, শাহরুখকে ভিকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবার বুঝছি কেন ওকে বাদশা বলে সবাই, শাহরুখকে ভিকি
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩



এবার বুঝছি কেন ওকে বাদশা বলে সবাই, শাহরুখকে ভিকি

একটার পর একটা হিট ছবি উপহার দিয়ে চলেছেন শাহরুখ খান। আয়ের দিক থেকেও বক্স অফিসে ভাঙছেন রেকর্ড। আগামীতে মুক্তি পেতে চলেছে তার ডঙ্কি ছবিটি। এ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন ভিকি কৌশল। বলিউড বাদশার সঙ্গে স্ক্রিন ভাগ করা থেকে কাজের অভিজ্ঞতা জানালেন ভিকি কৌশল।

এক সাক্ষাৎকারে ভিকি শাহরুখের সঙ্গে কাজ করার প্রসঙ্গে জানান, ‘মনে হচ্ছে যেন একটা স্বপ্ন পূরণ হলো। ওর সঙ্গে দেখা করাটাই যেন একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো বিষয়, তাহলে ভাবুন ওর সঙ্গে কাজ করতে পারাটা কত বড় বিষয়!

তিনি জানান, এখনই এই ছবির বিষয়ে বেশি কিছু বলতে পারব না। আমি খুব ডিটেলে কিছু বলছি না, কিন্তু এটুকু বলতে পারি আমি ওর সঙ্গে কাজ করে বুঝেছি যে, ওকে কেন বাদশা বলা হয়। আলাদাই কিছু একটা উনি। ওর মতো কেউ নেই। কেউ না।

ডঙ্কি ছবিটি আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। এছাড়া রয়েছেন বোমান ইরানির মতো অভিনেতারাও। ইতিমধ্যেই এই ছবির গান লুট পুট গায়া মুক্তি পেয়েছে। এটি গেয়েছেন অরিজিৎ সিং।

ভিকি কৌশলকে আগামীতে স্যাম বাহাদুর ছবিতে দেখা যেতে চলেছে। এই ছবিতে তিনি ভারতের প্রথম ফিল্ড মার্শালের চরিত্রে অভিনয় করবেন। আগামী পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। এখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফাতিমা সানা শেখ, ভিকির বিপরীতে তার স্ত্রীর চরিত্রে থাকবেন সানিয়া মালহোত্রা।

বাংলাদেশ সময়: ১১:০১:০২   ২৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্দোলন করে সরকার গঠন করা যায় না - চীফ হুইপ
উপকূলীয় অঞ্চলের উন্নয়নে প্রাকৃতিক ও পানিসম্পদ কাজে লাগাতে হবে: চীফ হুইপ
জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
শিক্ষার্থীদের চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগালে পরিবর্তনের সূচনা হবে
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
কার্ড-ভাতার জন্য টাকা চাইলে নাম লিখে রাখুন : প্রতিমন্ত্রী পুতুল
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
পহেলা জানুয়ারি চালু হচ্ছে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ