জনগনের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে বরিশালের রাজপথ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগনের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে বরিশালের রাজপথ
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩



জনগনের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে বরিশালের রাজপথ

বরিশাল-৫ আসনে আ’লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম বরিশাল পৌছালে জনগনের হর্ষধ্বনিতে উৎসবের নগরিতে পরিনত হয়ে উঠে বরিশালের রাজপথ। বিসিসি মেয়র ও প্রতিমন্ত্রী নাম ধরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপার থেকে নগরীর প্রধান সড়ক পদক্ষিণ করে নবগ্রাম রোডস্থ বাসভবনে প্রবেশ পর্যন্ত হাজার হাজার জনগনের ফুলেল শুভেচ্ছাসহ ভালবাসায় সিক্ত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি।

আজ( মঙ্গলবার ) সকাল বরিশাল বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীরা উপস্থিত হয় ।

বাসভবনে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বরিশালবাসী আমার প্রতি যে ভালোবাসা ও বিশ্বাস দেখিয়েছেন, সেই বিশ্বাস ও ভালোবাসায় আস্থা রেখেই প্রধানমন্ত্রী আমাকে পুনরায় বরিশাল-৫ আসনের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি কথা দিচ্ছি, যদি জয়ী হয়ে আসতে পারি তাহলে করোনাকালীন সংকট সময়ে যেসব কাজ করা সম্ভব হয়নি, সেগুলোসহ চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।

তিনি এসময় বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কেও ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৫২:২২   ৪০৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ