দেশের মানুষ অগ্নি-সন্ত্রাসীদের মোকাবিলার শক্তি অর্জন করেছে : তাজুল ইসলাম

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের মানুষ অগ্নি-সন্ত্রাসীদের মোকাবিলার শক্তি অর্জন করেছে : তাজুল ইসলাম
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



দেশের মানুষ অগ্নি-সন্ত্রাসীদের মোকাবিলার শক্তি অর্জন করেছে : তাজুল ইসলাম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতীতে বিএনপি নির্বাচন করতে দেবে না বলে অগ্নি-সন্ত্রাস করেছিল। মানুষ পুড়িয়ে মেরেছিল, এমন লজ্জাজনক ঘটনার অভিজ্ঞতা এদেশে মানুষের ছিল না। পরবর্তীতে জনগণ তাদের মোকাবিলা করেছিল। অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক এ অভিজ্ঞতা মোকাবিলা করার শক্তি সামর্থ্য দেশের মানুষ অর্জন করেছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সংসদীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, অগ্নি-সন্ত্রাসকে যেখানে মানুষ মোকাবিলা করেছে, এখন মৃত্যু পদযাত্রীদের (বিএনপি-জামায়াত) মানুষ মোকাবিলা করবে না। যারা অগ্নি-সন্ত্রাস করেছে তারা আজ অনেক দুর্বল। তারা যখন সবল ছিল, অনেক শক্তিশালী ছিল তখন দেশের মানুষ তাদের মোকাবিলা করেছিল।

তিনি বলেন, হরতাল এবং অবরোধের নামে তাদের কর্মসূচির সঙ্গে মানুষের সম্পৃক্ততার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বিএনপি একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনে আসার বিষয়ে আমাদের সবসময় আহ্বান ছিল।

এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম পৌর মেয়র আবুল খায়ের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৭   ৩২৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ