বান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



বান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং

বান্দরবানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বীর বাহাদুর উশৈসিং বলেন, বান্দরবানের জনমানুষের সেবার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত যে কোনো সময়ের চাইতে এবার অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি আরও বলেন, বান্দরবান এক সময় পিছিয়ে পড়া জেলা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের পিছিয়ে পড়া পার্বত্য জনপদ এখন সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে। আগামীতে সরকার গঠন করলে জেলার অবশিষ্ট অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন বীর বাহাদুর উশৈসিং।

এর আগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীসহ জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩৯   ৩৬৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ