সন্ধ্যায় মাঠে নামছে আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

প্রথম পাতা » খেলাধুলা » সন্ধ্যায় মাঠে নামছে আর্জেন্টিনা, দেখবেন যেভাবে
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



সন্ধ্যায় মাঠে নামছে আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বমঞ্চে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়াদের মতো আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের সামনেও সুযোগ ছিল বিশ্বকাপ জয়ের। তবে তা পারেনি আর্জেন্টাইন যুবারা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সেমিফাইনালে টাইব্রেকারে জার্মানির যুবাদের কাছে পরাজিত হয় তারা। এতে প্রথমবারের মতো ফাইনাল খেলার সুযোগও হারায় তারা।

এদিকে জার্মানদের সঙ্গে পরাজয়ের গ্লানি মুছে আবারও মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনার যুবারা। যেখানে তাদের প্রতিপক্ষ মালি।

শুক্রবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার স্তাদিও ম্যানাহানে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করবে লে আলবিসেলেস্তেরা।

এই ম্যাচে জিতলে চতুর্থবারের মতো তৃতীয় স্থানে থেকে যুব বৈশ্বিক আসরের যাত্রা শেষ করবে। এর আগে, ১৯৯১, ১৯৯৫ ও ২০০৩ সালে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছিল আর্জেন্টিনা।

এর আগে, পরাজয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর টানা দুই জয়ে শেষ ষোলো নিশ্চিত হয় আলবিসেলেস্তে জুনিয়রদের।

কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে মেসির উত্তরসূরিরা। শেষ আটের লড়াইয়ে সেলেসাও যুবাদের ৩-০ গোলে হারিয়ে সেমিতে পা রাখে তারা। তবে সেমিতে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।

দেখবেন যেভাবে : কোনো চ্যানেলে ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখাবে না। তবে অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে। ফিফা প্লাস ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৭:০০:৩৮   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ