সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারালো বাংলার মেয়েরা

প্রথম পাতা » খেলাধুলা » সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারালো বাংলার মেয়েরা
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারালো বাংলার মেয়েরা

দুই ম্যাচের সিরিজ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (১ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে সাবিনা-সানজিদারা।

ম্যাচের ৩ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। লিড নিয়ে আক্রমণের ধার বাড়ায় বাংলার মেয়েরা। ম্যাচের ১৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। এবার গোল করে ব্যবধান বাড়ান তহুরা। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে সানজিদারা। ম্যাচের ৬০ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। আবারও গোল করে দলের ব্যবধান আরও বাড়ান তহুরা খাতুন।

এরপর গোলের লক্ষ্যে একাধিক আক্রমণ করে বাংলাদেশ। তবে আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা। আগামী ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল।

বাংলাদেশ সময়: ২২:২৭:২২   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ