বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি বড় ধরনের প্রীতি ম্যাচের সূচি নিশ্চিত করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে খেলবে সেলেসাওরা। এর পাঁচ দিন পর, ৩১ মার্চ অরল্যান্ডোতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি। আসন্ন ২০২৬ বিশ্বকাপে এই স্টেডিয়ামেই হবে সাতটি ম্যাচ। চোট–আঘাত না থাকলে এই ম্যাচে মুখোমুখি দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্স ২০২২ কাতার বিশ্বকাপে উঠেছিল ফাইনালে, যেখানে তারা লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরেছিল।

এরপর ৩১ মার্চ ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। যুক্তরাষ্ট্রে বসবাসরত বড় ব্রাজিলীয় কমিউনিটির কারণে এই ভেন্যুও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

রাশিয়া ২০১৮ বিশ্বকাপে লুকা মড্রিচের নেতৃত্বে অভিজ্ঞ ক্রোয়েশিয়া হয়েছিল রানার্সআপ, আর চার বছর পর কাতারে তৃতীয় স্থান অর্জন করে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল ক্রোয়েশিয়া।

এই দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলের ঘাঁটি হবে অরল্যান্ডোর ‘ইএসপিএন কমপ্লেক্স’। সেখানেই থাকবেন ও অনুশীলন করবেন খেলোয়াড়রা।

ব্রাজিল পুরুষ জাতীয় দলের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো বলেন, ‘এগুলো হবে বিশ্বের সেরা দুই দলের বিপক্ষে শীর্ষ মানের দুটি ম্যাচ। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের দারুণ সুযোগ।’

গত ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্রয়ে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে।
তাদের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দেশে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপ।

গ্রুপ পর্বে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে। ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির সঙ্গে এবং পাঁচ দিন পর মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে আনচেলত্তির দল।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩২   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার
দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেই লিগ চ্যাম্পিয়ন সুইস ক্লাব
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি
টেবিলের তলানিতে থাকা দলের সঙ্গে বায়ার্নের নাটকীয় ড্র
আবারও প্রিমিয়ার লিগে ফিরল ইপসউইচ টাউন
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ