এই নৌকা শেখ হাসিনার, এর বাইরে কাজের সুযোগ নেই: কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » এই নৌকা শেখ হাসিনার, এর বাইরে কাজের সুযোগ নেই: কৃষিমন্ত্রী
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



এই নৌকা শেখ হাসিনার, এর বাইরে কাজের সুযোগ নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দলের আদর্শ যারা মেনে চলেন তাদের অবশ্যই দলের প্রার্থী নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকা হক ভাসানীর নৌকা; এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা; এই নৌকা আওয়ামী লীগের নৌকা; এই নৌকা শেখ হাসিনার নৌকা। নৌকার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের এক সভায় যোগদিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের বাইরে যারা নির্বাচন করছেন তারা অবশ্যই বিদ্রোহী প্রার্থী। আমি মনে করি দলের কোনো কর্মী, কোনো নেতার নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই। দলের নেতাকর্মীকে অবশ্যই নৌকার পক্ষে কাজ করতে হবে। এটা আদর্শের কমিটমেন্ট। এখানে কে কোথায় দাঁড়ালো এটা বড় নয়। প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে হয়তো বলেছেন প্রতিযোগিতার জন্য। কিন্তু তিনি বলেন নাই, নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মী অন্য দলের বা অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন।

সামনের দিনে কীভাবে অর্থনীতিকে পুনরুদ্ধার করবো আবার আগের ধারায় শক্তিশালী করবো সেটি বিবেচনা রেখে নির্বাচনে যাচ্ছি জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দলের বর্ধিত সভায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করবো। দলের পক্ষ থেকে যে মনোনয়ন দেয়া হয়েছে নৌকা মার্কায় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আগামী নির্বাচনের কৌশল কি হবে তা বাস্তবায়নের আলোচনা হবে।

তিনি আরও বলেন, কৃষিসহ সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই। উন্নয়নের মহাসড়কে আছি। নির্বাচনের ইশতিহারে নতুন চমক আছে সেটি জাতির সামনে প্রধানমন্ত্রী তুলে ধরবেন। জাতিকে নৌকার পক্ষে ভোট দেয়ার কথাও জানান তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৫৫   ৪৩০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ