জাতিসংঘ ছাড়া অন্যদের নিষেধাজ্ঞা আমলে নেওয়ার কিছু নেই : রুশ দূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতিসংঘ ছাড়া অন্যদের নিষেধাজ্ঞা আমলে নেওয়ার কিছু নেই : রুশ দূত
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩



জাতিসংঘ ছাড়া অন্যদের নিষেধাজ্ঞা আমলে নেওয়ার কিছু নেই : রুশ দূত

জাতিসংঘ ছাড়া অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা আমলে নেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে ওই পরিস্থিতি বিবেচনায় ঢাকা-মস্কো আলোচনা করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘টক উইথ অ্যাম্বাসেডর’— শীর্ষক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত এ কথা বলেন।

পশ্চিমারা যদি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, তাহলে বন্ধু দেশ হিসেবে রাশিয়ার অবস্থান কী হবে? জানতে চাইলে রাষ্ট্রদূত মান্টিটস্কি বলেন, পশ্চিমাসহ অন্য যেকোনো দেশের নিষেধাজ্ঞাকে আমরা স্বীকৃতি দেই না। আমরা যেকোনো ধরনের অবৈধ নিষেধাজ্ঞার বিপক্ষে। আমরা শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা হলে সেটিকে স্বীকৃতি দেই।

বাংলাদেশ ইস্যুতে তিনি বলেন, যদি ওই ধরনের কোনো সমস্যা হয়, আমরা আলোচনা করব। আমরা কী ধরনের সহযোগিতা করতে পারি সেটি রাশিয়ান সরকার এবং আমাদের অন্যান্য ইনস্টিটিউশন মিলে আলোচনা করব।

এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা সাংবাদিক ফোরাম। জ্যৈষ্ঠ সাংবাদিক খায়রুল আলমের সভাপতিত্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জ্যৈষ্ঠ সাংবাদিক শেখ শাহরিয়ার জামান।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৪৩   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএসএফ’র আন্তর্জাতিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ