১১০ ইউএনও এবং ৩৩৮ ওসি বদলির প্রস্তাব অনুমোদন ইসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১১০ ইউএনও এবং ৩৩৮ ওসি বদলির প্রস্তাব অনুমোদন ইসির
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩



১১০ ইউএনও এবং ৩৩৮ ওসি বদলির প্রস্তাব অনুমোদন ইসির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা অনুমোদন করেছেন কমিশন।

৩০ নভেম্বর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্যও বলে সংস্থাটি।

সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে এর আগে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। পরবর্তীতে বুধবার (০৬ ডিসেম্বর) ১১০ ইউএনও ও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব এলে তাও অনুমোদন দিল কমিশন।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৩১   ২৯১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএসএফ’র আন্তর্জাতিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ