বলিউডে জয়ার অভিষেক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বলিউডে জয়ার অভিষেক
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



বলিউডে জয়ার অভিষেক

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বলিউডে অভিষেক হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। অনিরুদ্ধ রায় পরিচালিত ‘কড়ক সিং’ নামের সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্তি পেয়েছে।

এর আগে ‘কড়ক সিং’ সিনেমার ট্রেলারটিও দর্শকের বেশ আগ্রহের জন্ম দেয়।

ট্রেলারের শুরুতে ফ্যামিলি ড্রামা মনে হলেও হঠাৎ করেই তা রূপ নেয় থ্রিলারে। সুখী কোনো পরিবারের গল্প নয় এটি, নয় প্রেমের গল্পও। পরতে পরতে লুকিয়ে আছে সাসপেন্স।

ট্রেলারে দেখা যায়, অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব (পঙ্কজ) জানে না তিনি কে, কোথা থেকে কীভাবে হাসপাতালে এসেছেন। পরিচয় সংকটে ভোগা এই ব্যক্তির মেয়ের পরিচয়ে আসেন সানজানা সাংঘি ও প্রেমিকার পরিচয় নিয়ে আসেন জয়া আহসান। আসেন অফিসের বসও। তারা তাকে অতীত নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু কাউকেও চিনতে পারেন না তিনি, নাকি না চেনার ভান করেন? তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনী।

এক ফ্রেমে পঙ্কজ ত্রিপাঠী ও জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেয়া

জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।

নভেম্বরে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির।

বাংলাদেশ সময়: ১২:২৭:০০   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ