পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, কমছে তাপমাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, কমছে তাপমাত্রা
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, কমছে তাপমাত্রা

উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৬ দশমকি ৮ ডিগ্রিতে নেমেছে। গত কয়েকদিনের তুলনায় বেড়েছে হিম বাতাসের প্রকোপ। এতে করে জেলা জুড়ে নেমে এসেছে শীত। কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ ।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি। নভেম্বর থেকে মোটামুটি শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে এবার শীত কিছুটা দেরিতে নামতে শুরু করেছে বলে জানায় আবহাওয়া অফিস।

এদিকে গত দুদিন ধরে হঠাৎ আবহাওয়া পরিবর্তন দেখা দিলেও দিনের বেলা তাপমাত্রা বেড়ে আবহাওয়া কিছুটা গরম থাকছে। শহরের পৌর এলাকার মসজিদ পাড়ার আলমগীর সময় সংবাদকে বলেন, ‘গত দুদিনের মধ্যে হঠাৎ তাপমাত্রার কিছুটা পরিবর্তন এসেছে। হঠাৎ জেঁকে বসতে শুরু করেছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি বেশি থাকছে।’

একই কথা জানান কামাতপাড়া এলাকার রইজ উদ্দিন। তিনি বলেন, ‘দুদিন ধরে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এর সঙ্গে গরম কাপড় ছাড়া বের হওয়া যায় না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, ‘সামনে আরও তাপমাত্রা কমে আসতে পারে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি। এর আগে সকাল ৬ টায় একই তাপমাত্রা রেকর্ড হয়। গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) দিনের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি বলে জানান তিনি।’

বাংলাদেশ সময়: ১২:৩৭:১৭   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ