১৪ দলের বাইরে অন্যকোন দলের সাথে আসন ভাগাভাগির কোন সুযোগ নেই : হানিফ

প্রথম পাতা » খুলনা » ১৪ দলের বাইরে অন্যকোন দলের সাথে আসন ভাগাভাগির কোন সুযোগ নেই : হানিফ
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



১৪ দলের বাইরে অন্যকোন দলের সাথে আসন ভাগাভাগির কোন সুযোগ নেই : হানিফ

বিএনপি এখন বাস ট্রাকে আগুন দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকান্ড করে তারা মূলত আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বার বার সরকার পতনের কথা বলে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে চায়।
হানিফ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। আওয়ামী লীগ ১৪ দলীয় জোটেই নির্বাচন করবে। ১৪ দলের বাইরে অন্যকোন দলের সাথে আসন ভাগাভাগির কোন সুযোগ নেই।
তিনি বলেন, আর নাশকতা যেগুলো হচ্ছে সেটা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে শক্ত পদক্ষেপ নিচ্ছে। যে এলাকায় নাশকতা হবে সেই এলাকার বিএনপি নেতাদের এর দায়ভার বহন করতে হবে। নাশকতা করলেই তাকে আইনের আওতায় আসতে হবে। আশা করছি দুই একটি কঠোর পদক্ষেপ নিলেই এই চোরাগুপ্তা নাশকতা বন্ধ হয়ে যাবে।
নিষেধাজ্ঞা নিয়ে নিয়ে স্বপ্ন দেখছে বিএনপি, তারা ভাবছে কোন বিদেশী প্রভূ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বিএনপির একটি গুজব সেল আছে এদের কাজই হলো গুজব সৃষ্টি করা। এগুলোর কোন ভিত্ত্বি নেই।
শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহর ও সদর আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগ দেয়ার আগে হানিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বর্ধিত সভায় মাহবুবউল আলম হানিফ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুম।
অনুষ্টানটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও সদর উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলা ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পৌর ২১টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ তাদের মতামত ব্যক্ত করেন। ও অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:০৯   ২৮৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : সংস্কৃতিমন্ত্রী
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনার ১৪৫ তম জন্মদিন
কুয়েটে মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’র উদ্বোধন
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ