অভিষেকের পর এবার বিয়ের আংটি খুললেন ঐশ্বরিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভিষেকের পর এবার বিয়ের আংটি খুললেন ঐশ্বরিয়া
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



অভিষেকের পর এবার বিয়ের আংটি খুললেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনটি ক্রমশ ডালপালা ছড়াচ্ছে। নতুন করে রটনা রটেছে, এবার নাকি শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি গিয়ে উঠেছেন ঐশ্বরিয়া রাই। এতে প্রশ্ন উঠেছে, তবে কি বিচ্ছেদের পথেই হাঁটছেন অভিষেক-অ্যাশ?

এদিকে কয়েক দিন আগে শোনা যাচ্ছিল, বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক। পরে শোনা গেল একটি সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে ছবি তুলে দূরত্ব ভুলে কাছে এসেছেন। আবার এখন খবর পাওয়া যাচ্ছে, এবার ঐশ্বরিয়া খুলে ফেলেছেন বিয়ের আংটি। প্রকৃতপক্ষে অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে ঠিক কী হচ্ছে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত যে, শ্বশুরবাড়ি থেকে মেয়েকে আরাধ্যাকে নিয়ে বেরিয়ে গেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

ভারতীয় গণমাধ্যমের খবর মানলে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে দ্বন্দ্বের কারণে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। এখন বাবার বাড়ি থাকছেন তিনি।

এর মাঝেই বিয়ের আংটিও আঙুলে নেই অভিষেক ও ঐশ্বরিয়ার। এবার কী সত্যিই এই জুটির পথ দু-দিকে চলে যাচ্ছে? প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে তাদের আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আগ পর্যন্ত।

প্রসঙ্গত, দেড় দশকের বেশি সময় ধরে এক ছাদের নিচে আছেন অভিষেক-ঐশ্বরিয়া। এ দম্পতির একমাত্র কন্যসন্তান আরাধ্যও এখন বেশ বড়। লম্বা সময় পর এ তারকাদ্বয়ের বিচ্ছেদের গুঞ্জন শুনে অনুরাগীরা হতাশ।

বাংলাদেশ সময়: ১৮:৪১:৫৭   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ