ঢাকায় মাদক বিক্রি-সেবনের অভিযোগে ৩৪ জন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় মাদক বিক্রি-সেবনের অভিযোগে ৩৪ জন গ্রেফতার
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩



ঢাকায় মাদক বিক্রি-সেবনের অভিযোগে ৩৪ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১১ ডিসেম্বর) ডিএমপি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৭৬৮ পিস ইয়াবা, ১৩৮ গ্রাম ৩৬ পুরিয়া হেরোইন, ১৫ লিটার দেশি মদ ও ৩ কেজি ৭৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রোববারও ৩১ জনকে গ্রেফতারের কথা জানায় ডিএমপি।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৯২ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ৩১৫ বোতল ফেনসিডিল ও ৪২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে রোববার (১০ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলাও করা হয়েছে বলে ডিএমপি সূত্রে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০:৫৩:১৬   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ