গাজার বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি অসম্ভব : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি অসম্ভব : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩



গাজার বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি অসম্ভব : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। বিপর্যয়কর এই স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গাজায় আরও চিকিৎসা সুবিধা পাঠানোর জন্য বোর্ড সর্বসম্মতিক্রমে একটি জরুরি প্রস্তাব পাস করেছে। কিন্তু তা সত্ত্বেও বর্তমান পরিস্থিতির উন্নতি করা অসম্ভব বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।

ইসরায়েলি আক্রমণে গাজার বেশিরভাগ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ভূখণ্ডটিতে এখন সামান্যই বিদ্যুৎ, খাদ্য বা বিশুদ্ধ পানি আছে এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়েছে। জরুরি পদক্ষেপে চিকিৎসা কর্মীদের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম গাজায় সরবরাহের জন্য নিরাপদ পথ উন্মুক্ত করার দাবি করা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবা কর্মী এবং রোগীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নথিভুক্ত করতে এবং হাসপাতাল পুনর্নির্মাণের জন্য তহবিল জোগাড় করতেও বলা হয়েছে।

টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কাজ করা প্রায় অসম্ভব।

জেনেভায় ৩৪ সদস্যের বোর্ডকে টেড্রোস বলেন, গাজায় চিকিৎসার চাহিদা বেড়েছে। একইসঙ্গে রোগের ঝুঁকিও বেড়েছে। সংঘাতে গাজার স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা এক-তৃতীয়াংশে হ্রাস পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মহাপরিচালক বলেন, গাজা এবং পশ্চিম তীরে গত ৭ অক্টোবর থেকে স্বাস্থ্য পরিষেবাগুলোতে ৪৪৯ টিরও বেশি হামলা হয়েছে। আর এই কারণে এখন ‘সেখানে স্বাস্থ্যকর্মীদের কাজ করা অসম্ভব।

এদিকে ইসরায়েলি হামলায় রোববার (১০ ডিসেম্বর) পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হাজারে দাঁড়িয়েছে। এ ছাড়া ৫০ হাজারের মতো মানুষ আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৩৭   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ