র‌্যাবের জালে কিশোর গ্যাং লীডার সাজ্জাদসহ আটক ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‌্যাবের জালে কিশোর গ্যাং লীডার সাজ্জাদসহ আটক ৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩



র‌্যাবের জালে কিশোর গ্যাং লীডার সাজ্জাদসহ আটক ৪

নারায়ণগঞ্জ চাষাড়া মোড় সংলগ্ন সান্তনা মার্কেট এর সামনে থেকে এক অভিযানে কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের লীডার সাজ্জাদসহ মোট ৪ সদস্য আটক র‌্যাব-১১। মঙ্গলবার (১২ ডিসেম্বর) র‌্যাব-১১ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, পূর্ব ইসদাইর (আব্দুল্লাহ সাহেবের বাড়ির ভাড়াটিয়া) আব্দুল মান্নানের ছেলে এবং সাজ্জাদ গ্রুপের লিডার সাজ্জাদ হোসেন (২৩), টানবাজার পদ্মা সিটি-১ এসএম সালেহ রোডের বাসিন্দা শাখাওয়াত হোসেনের ছেলে সাবিদ মেহরাব সীমান্ত (১৯), উত্তর র‌্যালী বাগানের ৬৬ নং নয়ামাটি রোডের বাসিন্দা জগদীস চন্দ্র দাসের ছেলে রাজা দাস (২৪) এবং একই স্থানীয় বাসিন্দা প্রভ’ চন্দ্র দাসের ছেলে জয় দাস (২৩)।

আটকদের নিকট হতে ২ টি সুইচ গিয়ার ,১ টি নাকোল ডাস্টার এবং ১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১১ এর একটি আভিযানিক দল চাষাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পারি, আসামীরা পরস্পর যোগসাজসে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাসের সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট হতে চাঁদাদাবী করে। আসামী কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৩০   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ