প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডে আসিস বেনিৎজ সালাস।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের বিদায়ী এই রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যেকোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে।

প্রধানমন্ত্রী স্প্যানিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তাকে উদ্ধৃত করে আরও বলেন, তাদেরকে (স্পেনের উদ্যোক্তারা) স্বাগত জানানো হয়েছে। তারা বাংলাদেশে তাদের পছন্দের যেকোনো খাতে বিনিয়োগ করতে পারে।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।

ইহসানুল করিম জানান, সালাস তার দেশের কৃষিভিত্তিক শিল্পসহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। স্প্যানিশ রাষ্ট্রদূত বলেছেন, তার অনেক উদ্যোক্তা বাংলাদেশ সফর করতে এবং বিনিয়োগ করতে আগ্রহী। স্পেনের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো বলেও মন্তব্য করেন স্প্যানিশ রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪৩   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ