চাঁদপুরে চার শতাধিক বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল জেলা পরিষদ

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে চার শতাধিক বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল জেলা পরিষদ
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



চাঁদপুরে চার শতাধিক বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল জেলা পরিষদ

জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার কমান্ডার ও খেতাবপ্রাপ্ত ৪১৩ জন বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে। বুধবার সকালে চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার কমান্ডার ও খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাদের সম্মানসুচক ক্রেস্ট এবং সম্মানি প্রদান করা হয়।
শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বীরমুক্তিযোদ্ধা ও অতিথিরা। এরপর আমন্ত্রিত বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় জেলা পরিষদের পক্ষ থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান এবং উদ্বোধক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহসীন পাঠান, ফরিদগঞ্জ উপজেলা কমান্ডার মো. সহিদউল্লাহ, কচুয়া উপজেলা ডেপুটি কমান্ডার জাবেদ মিয়া এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী।
জেলা পরিষদের পক্ষ থেকে এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের হাতে চাদর, কম্বল ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩০   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ