শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩



শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম টুঙ্গিপাড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা জানান।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে আত্মসাৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে তার পরিবারের শহীদ সদস্য, শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য ।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খয়ের, সিনিয়র সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাসসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩৭   ৩৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের মাদক,সন্ত্রাস, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা
লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ