মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩



মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জেলায় আজ যথাযাগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের নোমানী ময়দানন্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে¢ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সত্তার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমানসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৯   ৩২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিচারে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ