৭৮ লাখ ডলারে মেসির ৬ জার্সি বিক্রি হল

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৭৮ লাখ ডলারে মেসির ৬ জার্সি বিক্রি হল
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



৭৮ লাখ ডলারে মেসির ৬ জার্সি বিক্রি হল

আর কয়েকদিন পরই ফুটবল বিশ্বকাপ শিরোপা জয়ের এক বছরের পূর্তি উদযাপন করবেন লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা। গত বছরের ১৮ ডিসেম্বর রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। মেসির হাত ধরে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা

নিউইয়র্কে বিশ্বের অন্যতম বড় চিত্রকলা, অলংকার ও সংগ্রহে রাখার মতো অন্যান্য জিনিসের ব্রোকার হাউস সোথেবির নিলামে এই জার্সিগুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫ কোটি টাকা। এই নিলামে মেসির যে ছয়টি জার্সি তোলা হয়েছে, সেগুলো তিনি পরেছেন, গত বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে, শেষ ষোলো এবং গ্রুপ পর্বের দুটি ম্যাচে।

মেসির ছয়টি জার্সির মূল্য ৭৮ লাখ ডলারে বিক্রি হলেও তা ছাড়িয়ে যেতে পারেনি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচে পরা জার্সিকে। ম্যারাডোনার সে জার্সিটি বিক্রি হয়েছিলো ২০২২ সালে ৯২ লাখ ডলারে।

আর সব মিলিয়ে নিলামে বিক্রি হওয়া খেলাধুলার সবচেয়ে দামি জার্সিটি হচ্ছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেলের জর্ডানের। ১৯৯৮ সালে শিকাগো বুলসের হয়ে এনবিএ’র চূড়ান্ত পর্যায়ে জর্ডানের পরা জার্সিটি গত বছর ১ কোটি ১ লাখ ডলারে নিলামে বিক্রি হয়।

গত মাসে মেসির জার্সি নিলামে তোলার খবরটি সামনে আসে। সোথেবি প্রত্যাশা করেছিলো, মেসির ছয়টি জার্সির মূল্য ১ কোটি ডলারে বিক্রি হতে পারে। তবে তাদের প্রত্যাশিত দামে বিক্রি হয়নি জার্সি ছয়টি।

বাংলাদেশ সময়: ১১:২৬:৫০   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ