বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড সমর্থন করে না যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড সমর্থন করে না যুক্তরাষ্ট্র
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড সমর্থন করে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নির্বাচনের আগে রেললাইন উপড়ে ফেলা কিংবা বাসে আগুন দেয়ার মতো কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সমর্থন করে না যুক্তরাষ্ট্র। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য হবে বলেই প্রত্যাশা ওয়াশিংটনের। এসব কথা জানিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে গণপরিবহনে আগুনের ঘটনায় জনমনে আগে থেকেই ছিল আতঙ্ক। এবার রেললাইনে নাশকতা সাধারণ মানুষের মধ্যে নতুন ভীতির সঞ্চার করেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) গাজীপুরের ভাওয়াল এলাকায় রেললাইন কেটে ফেলায় উল্টে যায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’। প্রাণ হারান একজন। আহত হন আরও অনেকে। এর একদিন না যেতেই নীলফামারীর ডোমারে রাতের আঁধারে রেললাইনের ৭১টি ক্লিপ খুলে ফেলে অবরোধকারীরা। তবে স্থানীয়রা বিষয়টি দেখে ফেলায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে আন্দোলনের নামে বাংলাদেশের মানুষের ওপর বিএনপির সন্ত্রাসবাদের বিষয়টি। নির্বাচন বানচালের উদ্দেশে ট্রাক, যাত্রীবাহী বাস ও ট্রেনে আগুন, রেললাইন উপড়ে ফেলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:০৩:৩৬   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ