ঢাকা-চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট চালু
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



ঢাকা-চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট চালু

ঢাকা-চেন্নাই রুটে আনুষ্ঠানিকভাবে সরাসরি ফ্লাইট চালু ‍করেছে বিমান বাংলাদেশ।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভিডিও বার্তায় এই রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ঢাকা থেকে প্রতি সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার এই রুটে ফ্লাইট যাতায়াত করবে। নির্ধারিত দিনগুলোতে দুপুর ১২টা ৫০ মিনেটে ঢাকা থেকে যাত্রা শুরু করে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে চেন্নাই পৌঁছাবে। সেখান থেকে আবারও বিকেল সোয়া ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা পৌঁছাবে।

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনতে পারবেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম বলেন, আমরা আপাতত সপ্তাহে তিনটি ফ্লাইট দিচ্ছি। আমরা চাইবো অন্য এয়ারলাইনসগুলোর চাইতে আমাদের সেবা যাতে ভালো হয়। সেটাই আমাদের লক্ষ্য থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রনব ভার্মা ও বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন ও সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৮   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ