বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে এই পুষ্পমাল্য অর্পন করে তাঁরা শ্রদ্ধা জানান।
পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহুর মাগফিরাত কামনা ও ১৯৭১ সালে মুক্তযদ্ধকালে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মোল্লা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, টুঙ্গিপাড়া পৌরমেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৪৯   ৩৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ