নির্বাচনে সেনা মোতায়েনের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি: ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে সেনা মোতায়েনের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি: ইসি সচিব
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



নির্বাচনে সেনা মোতায়েনের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি: ইসি সচিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (১৭ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ভোটে সেনা মোতায়েনের বিষয়ে অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এদিন বেলা পৌনে ১১টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন সিইসি। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

আধাঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, এ বিষয়ে ইতিবাচক সায় দিয়েছেন রাষ্ট্রপ্রধান। প্রধান নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি আশ্বাস দেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি।

তবে ২৯ ডিসেম্বর থেকে ভোটের আগেপরে ১৩ দিন সেনা মোতায়েনের আলোচনা থাকলেও সেটি চূড়ান্ত নয় বলে জানান জাহাংগীর আলম।

তিনি বলেন, এটি কেবলই প্রাথমিক প্রস্তাবনা। পরবর্তীকালে নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনী বিভাগের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে নির্বাচনে সেনা মোতায়েনের দিনক্ষণ ও সময়সীমা।

তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবনে। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বাংলাদেশ সময়: ১৩:১৫:৩২   ৩০০ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা
কালকিনিতে প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি ও আলোচনা সভা
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সিদ্ধান্ত সংসদীয় কমিটির
পরিকল্পনা কমিটির বৈঠকে দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা
দক্ষ ও কার্যকর সংসদ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের
চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, তিন দিনব্যাপী কর্মসূচি শুরু
রাইয়ানের চলাচলের সুবিধায় হুইলচেয়ার দিল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরের চরভদ্রাসনে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ