বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন সিইসি।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন নিয়ে অবহিত করতে এ সাক্ষাৎ করছেন সিইসি। বৈঠকে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সাক্ষাতের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।

এর আগে গত ৯ নভেম্বর নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।

জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার পরিকল্পনা করছে ইসি। এরইমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবনে। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বাংলাদেশ সময়: ১৩:১৮:২৩   ২৮৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ