রাজনীতির নামে সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ করতে হবে: হাছান মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনীতির নামে সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ করতে হবে: হাছান মাহমুদ
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



রাজনীতির নামে সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ করতে হবে: হাছান মাহমুদ

রাজনীতির নামে বিএনপি দেশে অগ্নিসংযোগ ও সন্ত্রাসবাদ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে তথ্য ভবন হলে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে বিএনপি-জামায়াত করেছে, তা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। কয়েক দশকে পৃথিবীর আর কোথাও এমন নজির পাওয়া যাবে না।

বিএনপি-জামায়াতের নেতিবাচক রাজনীতির কারণেই উন্নয়ন ব্যাহত হচ্ছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। গত ১০ বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে। সব সূচকে এগিয়ে গেছে দেশ। আরও এগিয়ে যেতে পারত যদি নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি না থাকত। রাজনীতির নামে এই সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ করতে হবে।

নেতিবাচক রাজনীতি ও গুজব ছড়িয়ে বিএনপি দেশকে পিছিয়ে রাখতে চায় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, রাজনীতির নামে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের এ কর্মকাণ্ড চিরতরে বন্ধ করতে হবে।

সরকারের বিভিন্ন মানবীয় কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে সরকার সামাজিক কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চায়। এ কারণে সরকার নানা ধরনের ভাতা চালু করেছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:১২   ২৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা
কালকিনিতে প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি ও আলোচনা সভা
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সিদ্ধান্ত সংসদীয় কমিটির
পরিকল্পনা কমিটির বৈঠকে দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা
দক্ষ ও কার্যকর সংসদ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের
চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, তিন দিনব্যাপী কর্মসূচি শুরু
রাইয়ানের চলাচলের সুবিধায় হুইলচেয়ার দিল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরের চরভদ্রাসনে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ