প্রচারণায় বিএনপি-জামায়াতের কর্মী পেলে ঠ্যাং ভেঙে দেবেন : এমপি বাহার

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রচারণায় বিএনপি-জামায়াতের কর্মী পেলে ঠ্যাং ভেঙে দেবেন : এমপি বাহার
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



প্রচারণায় বিএনপি-জামায়াতের কর্মী পেলে ঠ্যাং ভেঙে দেবেন : এমপি বাহার

বিএনপি-জামায়াতকর্মীদের কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় পাওয়া গেলে হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার। তাঁর এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে আ ক ম বাহাউদ্দীন বাহার বলেছেন- ‘যদি বিএনপি-জামায়াতের কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায়, তাহলে তাদের হাত-পা ভেঙে দেবেন।’

প্রতীক বরাদ্দের পর গতকাল সোমবার বিকেলে কুমিল্লা আদর্শ সদরের ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়ার বাড়িতে উঠান বৈঠকে এ মন্তব্য করেন বাহাউদ্দীন বাহার।
পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বক্তব্যে এমপি বাহার বলেন, ‘আগামী ৭ জানুয়ারি ভোট। বিএনপি হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। যদি কোনো প্রার্থীর পক্ষে বিএনপি-জামায়াতকর্মীদের পাওয়া যায় তাদের হাত-ঠ্যাং (পা) ভেঙে দেবেন আপনারা।
আমি আ ক ম বাহাউদ্দীন বাহার আপনাদের সঙ্গে আছি। কোনো ভয়ের কারণ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।’

ক্ষমতাসীন দলের এ প্রার্থী আরো বলেন, ‘বিগত ১৫ বছর কুমিল্লার এমন কোনো স্কুল-কলেজ-মাদরাসা-মসজিদ-মন্দির নেই, যেখানে উন্নয়ন হয়নি।
আজকে আমি যখন শহরে বের হই তখন আমি নিজেও অবাক হয়ে যাই, এত উন্নয়ন কিভাবে হলো! তাই ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্র রক্ষা করতে হবে। আমি আপনাদের ভালোবাসি বলেই এত উন্নয়ন হয়েছে। সেই সকাল থেকে রাত পর্যন্ত আমি শুধু মানুষের জন্যই কাজ করি।’

বাংলাদেশ সময়: ২২:৩৩:১৪   ৪৩৮ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ