বিজয়ের মাসের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না : নৌপ্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয়ের মাসের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না : নৌপ্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



বিজয়ের মাসের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না : নৌপ্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিজয়ের মাসের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না। স্বাধীনতার পরাজিত শক্তিরা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করছে, রেল লাইন উপড়ে ফেলছে, আগুন দিচ্ছে, পাকিস্তানি হানাদার বাহিনীও আমাদের ওপর এভাবেই আক্রমণ করেছিল।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের বিজয় র‌্যালি পরবর্তী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কোথাও আজ দরিদ্রতা নেই।
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। এতে করে সব কিছু এখন হাতের মুঠোয় চলে এসেছে।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জান মিতা, সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, পৌর মেয়র মো. আসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বোচাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৬   ৩১২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ