প্রাক্তন সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আতিকুর রহমানের ইন্তেকাল, সেনাবাহিনীর শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাক্তন সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আতিকুর রহমানের ইন্তেকাল, সেনাবাহিনীর শোক
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



প্রাক্তন সেনাবাহিনী প্রধান মোহাম্মদ আতিকুর রহমানের ইন্তেকাল, সেনাবাহিনীর শোক

প্রাক্তন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান (অব.) আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় সিএমএইচ -এ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ১৯৩১ সালের ১ সেপ্টেম্বর পশ্চিম ব্যাংগালোরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান (অব.) ১৯৫৪ সালের ১৩ মার্চ ৯ম পিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সাথে আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ৩১ আগস্ট ১৯৮৬ হতে ৩০ আগস্ট ১৯৯০ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুম লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানের নামাজে জানাযা আজ বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা সেনানিবাস সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ প্রাক্তন সেনাবাহিনী প্রধানগণ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে মরহুমের মৃতদেহ বনানী সামরিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩১   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
গণমাধ্যমের অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে : ডিআরইউতে তথ্যমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব
সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব : ভূমিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ