পীরগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পীরগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় স্পিকার
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



পীরগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় স্পিকার

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৩ ( নিউজটুনারায়ণগঞ্জ ) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর

অন্তর্গত পীরগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।
আজ বুধবার পীরগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া, যুবলীগের আয়োজনে ‘তারুণ্যের সমাবেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। নির্বাচন কমিশন থেকে রংপুর-৬ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই জনসংযোগ ও প্রচারণায় নেমে পড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার বিকেলে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও পীরগঞ্জ সদর ইউনিয়নে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করে পৌর বাজার থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি।
মঙ্গলবার দিনভর ৭ নম্বর বড়আলমপুর ইউনিয়নের ফলির বিল বাজার, পতœীচড়া, সন্নাসী বাজার, রাজারামপুর, ছোট উজিরপুর, উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন স্পিকার।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি বলেন, নৌকা মার্কা জনগণের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।
স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিস্ট সৈয়দ ইশতিয়াক হোসেন, স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৮   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ