চেক প্রজাতন্ত্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » চেক প্রজাতন্ত্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



চেক প্রজাতন্ত্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। খবর সিএনএন।

দেশটির পুলিশ প্রধান মার্টিন ভনড্রেসেকের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ খবর জানিয়েছে সিএনএন। নিহতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী চার্লস ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাকে ‘হত্যা’ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন শ্রেণীকক্ষে তালাবদ্ধ করে রেখেছিল। ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে আরও জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে সবাইকে শান্ত ও সংযত থাকতে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি নিহতদের যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন সবার প্রতি সমবেদনা জানিয়েছে ।

প্রসঙ্গত, চার্লস ইউনিভার্সিটি ক্যাম্পাসটি মধ্য প্রাগের একটি জনপ্রিয় পর্যটন এলাকায়।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৩২   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ