ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম পাতা » খেলাধুলা » ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ইংলিশদের পাত্তায়ই দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। তবে এর পরের দুই ম্যাচে টানা জয়ে সিরিজ জমিয়ে তোলে ইংল্যান্ড। চার ম্যাচ শেষে সমতা থাকায় পঞ্চম ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। অলিখিত ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩২ রানে থামে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ফিল সল্ট। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৩ রান করে ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ব্র্যান্ডন কিং। তিনে নেমে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরানও। তার ব্যাট থেকে এসেছে ৬ বলে ১০ রান।

৩৩ রানে ২ উইকেট হারানোর পর জনসন চার্লসকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শাই হোপ। চার্লস ২৭ রানের বেশি করতে পারেননি। নিচের দিকে রভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেলরা পুরোপুরি ব্যর্থ হলে ম্যাচ জমে ওঠে। তবে শাই হোপের অপরাজিত ৪৩ রানের ইনিংসে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন দুই ইংলিশ ওপেনার। ১১ রান করে জস বাটলার সাজঘরে ফিরলে ভাঙে ২৪ রানের উদ্বোধনী জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। সল্ট ছাড়া আর কেউই বলার মতো তেমন কোনো ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত সল্টের ২২ বএল ৩৮ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৭   ৩২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ