দ্বিতীয় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম পাতা » খেলাধুলা » দ্বিতীয় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



দ্বিতীয় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

চার দিনব্যাপী ‘দ্বিতীয় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট- ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসে আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৭৮০ জন গলফার অংশগ্রহণ করবেন বলে আশা করা যায়। উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, স্পন্সর, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৭   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল
জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি
দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিল বাংলাদেশ
আবারও হকিতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ
তানজিদের সেঞ্চুরিতে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ