সোনারগাঁয়ে নৌকার প্রার্থী শেখ হাসিনা: কায়সার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে নৌকার প্রার্থী শেখ হাসিনা: কায়সার
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



সোনারগাঁয়ে নৌকার প্রার্থী শেখ হাসিনা: কায়সার

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, এ আসনে আমি কিন্তু নৌকার প্রার্থী না। নৌকার প্রার্থী জননেত্রী শেখ হাসিনা। আমি হলাম তার প্রতিনিধি। সোনারগাঁয়ে এবার শেখ হাসিনা নির্বাচন করছেন। গত ১০ বছর নির্বাচনী ব্যালটে নৌকায় ভোট দিতে পারেনি সোনারগাঁয়ের মানুষ। এবার সর্বোচ্চ সন্মানজনক ভোট দিয়ে নৌকাকে বিজয় করতে হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে কাঁচপুরে ওমর আলী স্কুলে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কেন্দ্র কমিটি গ্রুপ করে বিভক্ত হয়ে প্রতিটি এলাকার ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোহাগ রনি, কাচঁপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সবুর খান, ওবায়দুল মাস্টার, আব্দুল মান্নান মেম্বার, নুরে আলম খান, মাহবুব খান, শফিকুল ইসলাম লিটন, রাসেল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৬   ৬৮১ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ