নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিন : তোফায়েল আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিন : তোফায়েল আহমেদ
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিন : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তোফায়েল আহমেদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নৌকা প্রতীকের প্রার্থীকে বেছে নিয়ে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। আজ রোববার বিকেলে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকায় এক পথ সভায় তিনি এ আহবান জানান।
আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, আগামী ৭ জানুযারি সবাই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করবেন। আপনাদের একটি ভোট অনেক মূল্যবান।
তোফায়েল আহমেদ বলেন, সমাজে খারাপ লোক যেমন থাকে, তেমনি ভালো লোকও থাকে। আপনারা ভালো লোককে বেছে নেবেন। এই ইউনিয়নের পুল-কালভার্ট, রাস্তাঘাট সবকিছুই আওয়ামী লীগ সরকারের আমলে করা। এত উন্নয়ন হয়েছে যা বলে শেষ করা যাবে না।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজহার উদ্দিন কালুর সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৫৯   ৪০৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ