সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে: ফরিদপুরের ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে: ফরিদপুরের ডিসি
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে: ফরিদপুরের ডিসি

ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, নির্বাচনের কাজে সকলকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচনের কাজে শৈথিল্য দেখালে কাউকে ছাড় দেওয়া হবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার বিকাল ৩টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম সেবা, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জন্য নির্বাচনি আচরণ বিধিমালা, ভোট গ্রহণ ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে দ্বাদশ জাতীয় নির্বাচনি কাজে দায়িত্বপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯:২৮:৩৮   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী
নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে পাঁচ হর্ন জব্দ, জরিমানা
ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার
প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে: এমপি মান্নান
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি
বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ