অতীতের সকল রেকর্ড ভেঙে জনগণ ভোটকেন্দ্রে যাবে : বাবু

প্রথম পাতা » আড়াইহাজার » অতীতের সকল রেকর্ড ভেঙে জনগণ ভোটকেন্দ্রে যাবে : বাবু
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



অতীতের সকল রেকর্ড ভেঙে জনগণ ভোটকেন্দ্রে যাবে : বাবু

শুধু আড়াইহাজার না সারা বাংলাদেশেই নির্বাচনী আমেজ চলে এসেছে।আমি মনে করি অতীতের সকল রেকর্ড ভেঙে জনজণ কেন্দ্রে ভোট দিতে যাবে বলে মন্তব্য করেছে আড়াইহাজার আসনের নৌকার মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমরা সকল প্রার্থীরা সেই চেষ্টা করছি যাতে ভোটারা ভোট কেন্দ্রে আসেন । জনগনও ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার আসনে প্রতিদ্বন্ধি নেই এমনটা না। জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রতিনিধি এটা আমি বিশ্বাস করি। আমাদরে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে সুষ্ঠ অবাদ নির্বাচনের এবং নির্বাচন কমিশিন সেই অনুযাই ব্যবস্থা নিয়েছে। এমন একটি নির্বাচন হওয়া দরকার যাতে জনগণের আস্থা থাকে। সেই লক্ষে আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি, ভোটারদের কাছে যাচ্ছি। ভোটের জন্য তাদের আহ্বান জানাচ্ছি। অতীতে যদি আমি ভালো রেকর্ড করে থাকি তাহেলে আমি বিশ্বাস করি মানুষ কেন্দ্রে ভোট দিতে যাবে। এবং জণগনের ভোটে নৌকা জয়লাভ করবে।

প্রসঙ্গত, এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী একেএম শামীম ওসমান এমপি, লিয়াকত হোসেন খোকা, আবদুল্লা আল কায়ছার, জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান এমপি, তৃনমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার, সতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়াসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ

বাংলাদেশ সময়: ২৩:২২:০২   ৪৯৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ