রাষ্ট্রপতির স্ত্রী’র প্রাইম এশিয়া ভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির স্ত্রী’র প্রাইম এশিয়া ভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ উদ্বোধন
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩



রাষ্ট্রপতির স্ত্রী’র প্রাইম এশিয়া ভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ উদ্বোধন

রাজধানীর পূর্বাচলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতির সহধর্মিণী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. রেবেকা সুলতানা। এর আগে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের প্রদত্ত বাণী পাঠ করে শোনান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইফফাত জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা তার স্মৃতিচারণ ও দিকনির্দেশনামুলক বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে রেবেকা সুলতানা উন্নয়নের ধারাকে বেগবান করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আশা করেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান নিয়ে দেশ ও সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, রাষ্ট্রপতির ছেলে বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান কে এম খালেদ ও রায়হান আযাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪৩   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি
রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর : রিজভী
বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার
ফতুল্লায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ