যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন করবে ভারত-রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন করবে ভারত-রাশিয়া
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩



যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন করবে ভারত-রাশিয়া

রাশিয়া এবং ভারতের যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা নিয়ে আলোচনায় বাস্তব অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার মস্কোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন তিনি।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, এই ধরনের পারষ্পরিক সহযোগিতা একটি কৌশলগত এবং উভয় দেশের স্বার্থের ও ইউরেশিয়া মহাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

তিনি বলেন, মস্কোর সামরিক হার্ডওয়্যার সরবরাহকারীদের মাঝে বৈচিত্র্য আনার জন্য ভারতের আগ্রহের প্রতি শ্রদ্ধা জানায় রাশিয়া। একই সঙ্গে ভারতের প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ভারতে উৎপাদনের জন্য নয়াদিল্লির আগ্রহের প্রতি সমর্থন জানাতেও মস্কো প্রস্তুত।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার আরও পরের দিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। জয়শঙ্কর বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছর বৈঠকে বসবেন বলে প্রত্যাশা করছেন তিনি।

মস্কো সফররত ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেন এবং গাজা সংঘাতের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধের জেরে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে রাশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে ভারত। তখন থেকে রাশিয়ার তেল রপ্তানির বেশির ভাগই ভারতে যাচ্ছে। পাশাপাশি বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্যদের মাঝে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে রাশিয়া। উভয় দেশই এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য।

জয়শঙ্করের মতে, চলতি বছর ভারত-রাশিয়ার বাণিজ্যের পরিমাণ ৫০ বিলিয়ন ডলারের বেশি হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেছেন, রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির পাশাপাশি মস্কো নেতৃত্বাধীন ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী রয়েছে নয়াদিল্লি।

সূত্র: রয়টার্স।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩৫   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে ফিরলেন মমতা
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ