ঢাবি’র ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ১১: বোমাসহ নাশকতায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি’র ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ১১: বোমাসহ নাশকতায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



ঢাবি’র ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ১১: বোমাসহ নাশকতায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল (৩২) ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে বোমাসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে নির্বাচন বিরোধী ৫০ হাজার লিফলেট, বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত বিভিন্ন দ্রব্য উদ্ধার করেছে ডিবি।
গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বুধবার মধ্যরাতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, আব্দুস সালাম আজাদ ও নজরুল ইসলাম খানের নির্দেশনা এবং নেতৃত্বে গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড ও নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছিল।
হারুন অর রশীদ বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টার্সে অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়।
ডিবি প্রধান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশে এসব লিফলেট ও গান পাউডার মজুত করেছিলেন তারা।
তিনি আরও বলেন, এসব গান পাউডার দিয়ে ২শ’টির বেশি ককটেল বানানো যেত। কেউ যেন ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিল লিফলেটে। তারা রাষ্ট্রবিরোধী, সংবিধান ও দেশবিরোধী কাজ করেছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:১৬   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ