দেশের জন্য শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন : তোফায়েল আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের জন্য শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন : তোফায়েল আহমেদ
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



দেশের জন্য শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের দলীয় প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। আজকে তিনি আন্তর্জাতিক বিশ্বে একজন মর্যাদাশীল নেতা।
তোফায়েল আহমেদ আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব, দুঃখী, মেহনতী মানুষের জন্য অনেক কাজ করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ অনেক কিছু আমরা পেয়েছি। এক সময়ের অন্ধকারাচ্ছন্ন ভোলায় আজ ঘরে ঘরে বিদ্যুৎ। ভোলার উন্নয়নে অনেক কাজ হয়েছে।
তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে।এই গ্যাসের মধ্য দিয়েই ভোলা হবে শিল্প নগরী। বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠবে ভোলায়। মানুষের অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।
এ সময় তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন এবং উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দিবেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল বাসেত মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৫৯   ৩৩৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ