বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : আখতারুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : আখতারুজ্জামান
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬



বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : আখতারুজ্জামান

বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। তিনি বলেন, রাজাকার, আল-বদর ও আল-শামস ছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন। তারা আত্মসমর্পণের পর পাকিস্তানে ফিরে গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত রোকন সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতারুজ্জামান বলেন, পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য পরবর্তী প্রজন্মকে দায়ী করা যায় না—এ কথা ধর্মগ্রন্থেও উল্লেখ রয়েছে। তিনি দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের শত্রু ছিল পাকিস্তানি বাহিনী, জামায়াতে ইসলামী নয়। জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নেই।
আমরা কেউ স্বাধীনতাবিরোধী নই। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে।

রোকন সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মীর নুরুল ইসলাম, নাটোর -২ সদর আসনে জামায়াত প্রার্থী ইউনুস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩৪   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ