চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬



চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ইকরা নগরীতে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা, আমার-আপনার কষ্টের অর্জিত টাকা আর বিদেশে পাচার করার কোনো সুযোগ আমরা দেব না। আমরা সবাই একসঙ্গে মিলে—যারা ইনসাফের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ভারতীয় গুণ্ডাদের বিরুদ্ধে থাকব, আমরা তারাই সংসদে যাব ইনশাআল্লাহ।

প্রবাসী সাংবাদিক রস্তম খানের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য দেন দেবীদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. রুহুল আমিন, দেবীদ্বার পৌর জামায়াতের আমির মো. ফেরদাউস আহমেদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৪   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ