সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার আব্দুল মুত্তালিবের মৃত্যুতে স্পীকারের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার আব্দুল মুত্তালিবের মৃত্যুতে স্পীকারের শোক
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার আব্দুল মুত্তালিবের মৃত্যুতে স্পীকারের শোক

ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার আব্দুল মুত্তালিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পীকার খন্দকার আব্দুল মুত্তালিবের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

খন্দকার আব্দুল মুত্তালিব সেবা শাখায় কর্মরত ছিলেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার আব্দুল মুত্তালিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সদস্যবৃন্দ।

আজ বাদ জুমা শেরে বাংলা নগর পাকা মার্কেট জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জানাজার নামাজ শেষে খন্দকার আব্দুল মুত্তালিবেকে রাজধানীস্থ নিউকলোনী কবরস্থান, তালতলাতে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:১১:৪৬   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
ঝালকাঠিতে ৩১ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর
অর্থনৈতিক সংস্কারের সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে : তিতুমীর
সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী
জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না : মৎস্য প্রতিমন্ত্রী
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ