ভোট উৎসবে শামিল হওয়ার আহ্বান উবায়দুল মোকতাদির চৌধুরীর

প্রথম পাতা » চট্টগ্রাম » ভোট উৎসবে শামিল হওয়ার আহ্বান উবায়দুল মোকতাদির চৌধুরীর
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



ভোট উৎসবে শামিল হওয়ার আহ্বান উবায়দুল মোকতাদির চৌধুরীর

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এসময় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ময়লা আর্বজনা থেকে ১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে জার্মানির একটি কোম্পানির সহায়তায় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখানে প্রায় শতভাগ ব্রাহ্মণবাড়িয়ার ছেলেমেয়ে কাজ করবে।

এছাড়া টেন্ডার, চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি ছিনতাই, টিকিট কালোবাজারি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের দাবি একটি সরকারি মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথাও জানান তিনি।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আপনারা উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার জন্যে আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ভোট উৎসবে শামিল হবেন। আপনাদের মূল্যবান ভোট নৌকায় দেয়ার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যে সহযোগিতা করবেন।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মো. বাবুল মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা মতি মিয়া, বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০১:১৮   ৩১৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ